ভারতে ২ বিদেশিনীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ভারতের দিল্লিতে তানজানিয়ার দুই নারীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কুনাল ও সতীশ নামে ওই দুই ব্যক্তিকে শনিবার দক্ষিণ দিল্লির সরোজিনি নগর থেকে তাদের এক বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ওই দুই ব্যক্তি যথাক্রমে শাস্ত্রীনগর এবং আর. কে. পুরনামের অধিবাসী।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নির্যাতনের শিকার ওই দুই নারী পুলিশকে টেলিফোন করে ঘটনা অবহিত করেছিলেন।
অভিযোগকারীরা পুলিশকে জানিয়েছেন, তাদেরকে ওই বাসায় নিয়ে যাওয়ার পর অভিযুক্ত দুইব্যক্তি ধর্ষণ করেন।
পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি নির্যাতিতা ওই দুইনারীর পরিচিত ছিলেন।
