২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে প্রবল বন্যা, নিহত ৭

ভারতের আসাম রাজ্যে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গৌহাটিসহ চারটি জেলা প্লাবিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বানের পানিতে ১৫ ঘণ্টায় সাত জনের প্রাণহানি হয়েছে বলে শুক্রবার এনডিটিভি জানায়।

মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর নিজ জেলা কৈনাদানায় বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে তিনজন নিহত হন। এছাড়া বেশ কিছু মানুষ আহত হন বলে খবরে বলা হয়।

গত ১৫ ঘণ্টায় গৌহাটিতে ব্যাপক ভারী বর্ষণ হয়েছে; যার ফলে বিভিন্ন জেলায় বন্যার সৃষ্টি হয়। প্রাদেশিক রাজধানীর রাজগড় ও তরুণ নগর এলাকায় ভারী বর্ষণের ফলে গভীর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে খবরে বলা হয়।

পাশ্ববর্তী কামরুপ জেলাও বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। গত বুধবার থেকে সেখানে ভারী বর্ষণ হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে ১০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।