২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটন্ত গাড়িতে জন্ম!

লোলা মিয়া রোজ নামের শিশুটির জন্ম হয়েছিল দক্ষিণ ইংল্যান্ডের পোর্টসমাউথের এম২৭৫ সড়কে। সেখানে ঘণ্টায় একশ মাইল বেগে গাড়িটি চলছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 09:25 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

দাদা কলিন ইলমোর। প্রসূতি টিফানি। তার আরো তিনজন সন্তান রয়েছে। সন্তান জন্মানোয় সহায়তার জন্য বাবাকে ধন্যবাদ জানান তিনি।

দিনভর মৃদু পেটব্যাথা নিয়ে ২৬ বছর বয়সী টিফানি হাসপাতালে যাওয়ার জন্য তাড়া দেন রাত ১০টার দিকে। স্বামী স্টিভেন রিড, সাত বছর বয়সী ছেলে, বাবা-মাসহ টিফানি গাড়িতে করে কুইন আলেক্সান্দ্রা হাসপাতালে রওনা হন।

টিফানি বলেন, “আমার বাবা গাড়ি নিয়ে আসার পর তাতে ওঠার আগে তাকে বললাম পেট ব্যথার কথা”। ৩৮ সপ্তাহের (প্রায় ৯ মাস) গর্ভবতী ছিলেন টিফানি।
তার কথায়, গাড়ি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই পানি ভাঙতে শুরু করে। আর তখন পুলিশও আমাদের গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দিল। তখনই দেখা যায় নবাগতের মুখ।

ওই সড়কে দায়িত্বরত সার্জেন্ট সিমন গোস বলেন, গাড়িটির উচ্চ গতির কারণে তারা ভেবেই নিয়েছিলেন গাড়িটি চুরি হয়েছে। সেকারণেই এটি থামানো।