পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
আফগান সীমান্তবর্তী খুররম অঞ্চলে গাড়িতে করে ভ্রমণের সময় এ ঘটনা ঘটে।
কেন্দ্রশাসিত পাকিস্তানের পার্বত্যাঞ্চলে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী খুররম অঞ্চলে একটি গাড়িতে করে ভ্রমণের সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তারা নিহত হন।
