২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের সীমান্ত ফাঁড়িতে রুশপন্থিদের হামলা

পূর্ব ইউক্রেইনের লুহানস্ক শহরের কাছে সীমান্তরক্ষীদের একটি ফাঁড়িতে স্বয়ংক্রিয় অস্ত্র এবং গ্রেনেড লাঞ্চার নিয়ে হামলা চালিয়েছে শ’ শ’ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:56 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার ভোরের দিকে এ হামলার পর এলাকাটিতে তুমুল লড়াই চলছে। করেয়কটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের একটি দল কাছের একটি এপার্টমেন্ট ব্লকের উপরের কয়েকটি তলা দখল করে সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায়।

সীমান্ত ফাঁড়ির মুখপাত্র ওলেহ স্লোবোদিন বলেছেন, “গোলাগুলি চলছে। ৭ ঘণ্টায়ও গোলাগুলি বন্ধ হয়নি। আমাদের পক্ষে ৮ থেকে ৯ জন আহত হয়েছে। হামলাকারীদের পক্ষে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে”।

সীমান্ত ফাঁড়ির সুরক্ষায় ইউক্রেইনের একটি সামরিক বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে গত দু’মাস থেকেই বিচ্ছিন্নতাবাদীদের শসস্ত্র তৎপরতা বেড়েছে। রাশিয়ার মদদে বিচ্ছিন্নতাবাদীদের দাপট আরো বাড়ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ সরকার।