২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ৪ আল কায়েদা সদস্য আটক

ইয়েমেনে আল কায়েদার ৪ সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির হেদরামাউত প্রদেশের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 02:26 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার “সেনাপুলিশের একটি দল হেদরামাউত প্রদেশের সেইউন শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে আল কায়েদার ৪ সদস্যকে আটক করেছে।”

আটক ব্যক্তিরা আল কায়েদার মধ্যম সারির নেতা। তারা নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সদস্যদের ওপর বেশ কয়েকটি সশস্ত্র হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

রোববার বিকেলে ইয়েমেনের রাজনৈতিক নিরাপত্তা বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেইয়ুম শহরে একটি হত্যাপ্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান বলে সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সমর্থনে ইয়েমেনে সেনা ও নিরাপত্তা বাহিনী সম্প্রতি সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

বিশেষ করে আল কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত শহরগুলোতে অভিযান চালিয়ে অনেক সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিকে হত্যা করেছে।