সিরিয়ায় আত্মঘাতী হামলায় যুক্তরাষ্ট্রের নাগরিক
সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে একটি আত্মঘাতী হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক, জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত রোববার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠি আল নুসরা ফ্রান্টের পক্ষ থেকে ওই আত্মঘাতী হামলাটি চালানো হয়।
সিনহুয়া জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার সাকি বলেছেন, “আমি নিশ্চিত করছি, সিরিয়ায় একটি আত্মঘাতী হামলার সঙ্গে যে ব্যক্তি জড়িত সে যুক্তরাষ্ট্রের নাগরিক।”
তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন সাকি।
২০১১ মার্চে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক সিরিয়ায় আত্মঘাতী হামলা চালিয়েছেন বলে যুক্তরাষ্ট্র স্বীকার করল।
নিজেকে আবু হুরাইরা আল অ্যামরিকি বলে পরিচিয় দেয়া ওই আত্মঘাতী রোববার সিরিয়ার উত্তারাঞ্চলীয় ইদলিব প্রদেশে এক ট্রাক বোমা হামলা চালায়।
