চীনে ছুরি নিয়ে হামলা, আক্রমণকারী নিহত
চীনে এক ব্যক্তি ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালালে তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ওই ব্যক্তি দুটি ছুরি নিয়ে দুই পুলিশের ওপর আক্রমণ চালিয়ে আহত করে।
নিহত ওই ব্যক্তির নাম ওয়েই।
সিচুয়ান প্রদেশের জিয়াং শহরে ওয়েইকে ধরা হলে তিনি ছুরি দিয়ে দুই পুলিশকে আক্রমণ করেন।
পুলিশ জানিয়েছে, আরো মানুষের ওপর যেন ওয়েই ছুরি নিয়ে হামলা চালাতে না পারে সেজন্য তাকে গুলি করা হয়।
ইতোপূর্বে চালানো এক তদন্তে দেখা গেছে, তার (ওয়েই) মানসিক রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।
