২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে পাকিস্তানে আমন্ত্রণ নওয়াজের

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রতিবেশি রাষ্ট্রের হবু এই প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

পাকিস্তান গণমাধ্যমের অনলাইন সংস্করণে শুক্রবার মোদিকে নওয়াজ শরীফের আমন্ত্রণের খবর প্রকাশ হয়।

এনডিটিভি জানিয়েছে, লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৬টি আসনে, যার মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮৪টি আসনে।

ভারতের গত ১০ বছরের শাসকগোষ্ঠী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে মাত্র ৫৯টি আসনে, যার মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৪৬টি আসনে।

প্রাথমিক ফলাফলে বিজেপির একক সরকার গঠন করার বিষয়টি শতভাগ নিশ্চিত। আর জিতলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করা হবে বলে আগেই ঘোষণা করে রেখেছিল এনডিএ।