২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান সিসি

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 May 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে সিসি এ সহযোগিতা চান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যাতে আরেকটি আফগানিস্তান সৃষ্টি না হয় সেজন্য আমরা যুক্তরাষ্ট্রের সহায়তা চাই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে কি বার্তা দিতে চান এমন প্রশ্নের জবাবে সিসি বলেন, “আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি।’

মিশর যাতে সন্ত্রাসের ঘাঁটিতে পরিণত হয়ে অস্থিতিশীল না হতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি না হয় সে লক্ষ্যে সেনাবাহিনী সিনাইয়ে বড় ধরনের অভিযান চালাচ্ছে উল্লেখ করে সিসি বলেন, মিশর অস্থিতিশীল হলে পুরো অঞ্চলটিই অস্থিতিশীল হবে”।

আর সে কারণেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের সাহায্য দরকার এবং লড়াইয়ের জন্য হাতিয়ারও দরকার বলে উল্লেখ করেন সিসি।

মিশরে ২৬ ও ২৭ মে’র প্রেসিডেন্ট নির্বাচনের সময়টিতে যুক্তরাষ্ট্রকে বাৎসরিক ১শ’কোটিরও বেশি ডলারের সামরিক সাহায্য পুনরায় চালু করারও আহ্বান জানিয়েছেন সিসি।

মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর সরকারের দমনপীড়নের পর যুক্তরাষ্ট্র এ সামরিক সাহায্য আংশিক বন্ধ করেছিল।