২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোকো হারামের ৪১ সদস্য নিহত

নাইজেরিয়ায় ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ৪১ জন সদস্যকে হত্যা করেছে একটি গ্রামের অধিবাসীরা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 11:54 AM

Updated : 25 Apr 2022, 04:11 PM

মঙ্গলবার সকালে দুই ট্রাক বোঝাই সন্দেহভাজন বোকো হারামের সদস্যদের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানা গেছে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন জঙ্গিরা গ্রামটিতে হামলার পরিকল্পনা করছিল।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশের অধিবাসীরা বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও পাহারা দেয়ার জন্য নিজেদের মধ্যেই স্বেচ্ছাসেবকদের ছোট ছোট দল গঠন করে নিয়েছে।

এপ্রিল মাসে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ওই অঞ্চল থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করার পর এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয়রা এই পথ বেছে নিয়েছে।

দেশটির মাইদুগুরি প্রদেশের রাজধানী বর্নো থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত কালাবালগে গ্রামের অধিবাসীরা জঙ্গিদের প্রতিরোধে নিজেরাই দায়িত্ব নিয়ে নিয়েছে। কারণ দেশটির সেনা বাহিনী বোকো হারামের হামলা ঠেকাতে যথেষ্ঠ ভূমিকা রাখতে পারছে না।