২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিপু সুলতানের আংটি নিলামে

টিপু সুলতানের শেষ যুদ্ধে হারানো আংটিটি নিলামে তোলা হচ্ছে। ভারতীয় মুদ্রায় এর দাম ১৫ লাখ রূপিরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’-এই নিলামের আয়োজন করেছে বলে ভারতের আনন্দবাজার অনলাইন জানিয়েছে।

টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের হাতে প্রাণ হারান। আর তখন তার আঙুল থেকে আংটিটি খুলে নেন ওয়েলিংটন।

আংটিটির ওজন ৪১ গ্রাম। সেখানে রামের নাম খোদাই করা ছিল।

জানা গেছে, ওয়েলিংটন শেষ বয়সে তার ভাতিজি এমিলিকে এই আংটিটি দিয়েছিলেন।

পরবর্তী সময়ে লর্ড লর্ড র্যাগল্যানের সঙ্গে এমিলির বিয়ে হয় এবং তিনি র্যাগল্যানকে আংটিটি দিয়ে দেন।

জানা গেছে, ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে র্যাগল্যানের হাতেই শোভা পায় টিপু সুলতানের সেই আংটি।

আর ওই যুদ্ধেই প্রতিপক্ষের কামানের গোলায় র্যাগল্যানের বাঁ হাত কাটা যায়, ওই হাতেই ছিল সেই আংটি।

যাগল্যানের মৃত্যুর পর বংশ পরম্পরায় আংটির মালিকানারও পরিবর্তন হতে থাকে। ২০১০ সালে পঞ্চম র্যাগল্যান মৃত্যুর আগে উইল করে তার ভাগনে হেনরি ভ্যান ময়ল্যান্ডকে আংটিটির স্বত্ব দিয়ে যান।

হেনরি সম্প্রতি সেটি বিক্রি করার সিদ্ধান্ত নেন । তবে যুক্তরাজ্যের জাতীয় সেনা সংগ্রহশালা কর্তৃপক্ষ এ ব্যাপারে আপত্তি জানিয়ে আংটিটি নিজেদের সংগ্রহে নেয়ার আগ্রহ ব্যক্ত করলেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন হেনরি।