২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের প্রতিফলন হবে বিপর্যয়কর: ইউক্রেইন

পূর্বাঞ্চলে রোববারের গণভোটে ‘হ্যাঁ’ ফলাফল ভবিষ্যতে ওই অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ার করেছেন ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রেসেডেন্ট ওলেক্সান্দর তুর্কিনভ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

রুশ বিচ্ছিন্নতাবাদীরা অধ্যুষিত লুহানস্ক ও ডোনেস্ক অঞ্চলে রোববার গণভোট করতে যাচ্ছে। ওই গণভোটকে বেআইনি বলে দাবি করে আসছেন তুর্কিনভ। এর পরিবর্তে অধিকতর স্বায়ত্ব শাসনের পথ খুঁজতে ওই অঞ্চলের নেতাদেরকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি।

তবে অস্ত্রহাতে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামা রুশপন্থিদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেন তিনি।

এড হক ভিত্তিতে (অস্থায়ী প্রশাসন) আয়োজিত গণভোটে ব্যালট পেপার এবং ভোটার লিস্টের যথার্থতা পরিষ্কার নয়। তবে ভোট হয়ে গেলে এর ফলে ইউক্রেইন সঙ্কট আরো ঘনীভুত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুর্কিনভ তার ব্যক্তিগত ওয়েব সাইটে বলেন, ইউক্রেইন পৃথক হওয়া হবে পূর্বাঞ্চলের অতল গহ্বরে পড়ার প্রথম ধাপ। যারা স্বাধীনতার পক্ষে দাড়িয়েছে তারা বুঝছে না যে তা ভবিষ্যতে তাদের অর্থনীতি ধসিয়ে দেবে, সাধারণ মানুষ জীবন, সমাজের ধারাবাহিকাত নষ্ট করবে।”

ভোটের একদিন আগে শুক্রবার সকালে কয়েকটি স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এখনো অনেক এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

শুক্রবার মারিউপল শহরে তুমুল সংঘর্ষে সাত থেকে ২০ জন নিহত হয়েছে জানা গেছে। সেখানে বিদ্রোহীরা রাস্তা অবরোধ করে রেখেছে এবং ইউক্রেইনের সেনাবাহিনীও সেখানে নেই।