২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট ফেইসবুকে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি ‘ভুয়া’অ্যাকাউন্ট রয়েছে বলে আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 07:35 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীরা নিজের প্রকৃত অ্যাকাউন্টের পাশাপাশি অন্যন্য ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিন্ন নামে এসব ভুয়া অ্যাকাউন্ট সচল রাখছেন।

তুরস্ক ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেই এ ধরনের অ্যাকাউন্ট বেশি বলে প্রতিবেদনে জানানো হয়।

এ বছর মার্চে বিশ্বব্যাপী একশ ২৮ কোটি ব্যবহারকারী ফেইসবুকে ভিজিট করেছে। ৪ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় আট শতাংশ ফেইসবুক ব্যবহারকারীই ‘ভুয়া’ বলে মনে করা হচ্ছে।

তুরস্ক ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতেই ভুয়া অ্যাকাউন্টের প্রবণতা বেশি বলেও তথ্য পেয়েছে ফেইসবুক।

এক বছর আগের চেয়ে বিশ্বে ফেইসবুক ব্যবহারকারী বেড়েছে ১৫ শতাংশ । ব্রাজিল ও ভারতে ব্যবহারকারী বাড়ার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।

ফেইসবুকের পক্ষ থেকে দাবি করা হয়, “প্রধান অ্যাকাউন্টের বাইরে অতিরিক্ত এক বা একাধিক অ্যাকাউন্ট রাখা প্রতিষ্ঠানের নিয়ম ও শর্ত পরিপন্থি”।