২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভূমিধসে নিহতদের জন্য শোক

আফগানিস্তানে ভূমিধসে নিহত হাজারো মানুষের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:40 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

উত্তরপূর্বাঞ্চলের পার্বত্য এলাকার একটি প্রত্যন্ত গ্রামে শুক্রবার এ ভূমিধসে ৩শ’ পরিবারের ২১শ’রও বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাদাখশান প্রদেশের গভর্নর ওয়ালিউল্লাহ আদিব।

বিবিস’কে তিনি বলেন, “এখন আর তাদের আর বেঁচে থাকার কোনো আশা নেই”।

জীবীতদের উদ্ধার তৎপরতা শনিবারই বন্ধ করে দিয়েছেন কর্মকর্তারা। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ করতে হয়।

আদিব উদ্ধার অভিযান শেষের ঘোষণা দিয়ে বলেছেন, “বহু বাড়িঘর কয়েক মিটার মাটির নিচে চাপা পড়ায় উদ্ধার কাজ আর চালানো সম্ভব হচ্ছে না”।

তিনি আরো বলেন, “আমরা নিহতদের জন্য প্রার্থনা করব এবং এলাকাটিকে গণকবর করে দেব।”

ভারী বৃষ্টিপাতের কারণে অঞ্চলটির একটি পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে শত শত ঘরবাড়ি মাটি আর পাথরের নিচে চাপা পড়ে। সম্প্রতি আফগানিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় অন্ততপক্ষে ১৫০ জনের মৃত্যু হয়েছে।

ভূমিধসে প্রায় ১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে পাহাড়ের পাদদেশে থাকা ৩শ’ ঘরবাড়ি তাৎক্ষণিকভাবে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে। ছুটির দিন হওয়ায় শুক্রবার দুর্ঘটনাকবলিত এলাকার সবাই বাড়িতেই ছিলেন। এ কারণেই অনেক পরিবারের সব সদস্যই টন টন ওজনের মাটি ও পাথরের নিচে চাপা পড়েছেন।

৬ শ’ মানুষের হসিদ এখনো পাওয়া যায়নি। উদ্ধার পাওয়া কয়েকশ’ মানুষ তাঁবুতে দ্বীতিয় রাত কাটিয়েছে। তারা ওই গ্রামের বাইরে অন্য কোথাও তাদের আশ্রয়ের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে।