২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নির্বাচনে যেতে আবারো শর্ত বিরোধীপক্ষের

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর তা কমপক্ষে ছয়মাস পিছিয়ে দেয়াসহ বেশকিছু দাবি তুলেছে বিরোধীপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:40 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

শনিবার বিরোধী নেতা অভিজিৎ ভেজাজিভ ঘোষিত ১০ দফা দাবির মধ্যে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার পদত্যাগের বিষয়গুলোও রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়।

এছাড়া অন্তবর্তী মন্ত্রীসভা গঠন করে এর অধিনে কিছু রাজনৈতিক সংস্কারের দাবিও তোলে বিরোধী দল।

তবে প্রস্তাবগুলো অসাংবিধানিক দাবি করে তা নাকচ করে দেন ইংলাক সিনাওত্রা সরকারের এক মন্ত্রী।

২০১৩ সালের শেষ দিকে থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকেই রাজনৈতিক অচলাবস্থা চলছে। বিরোধী দলের বয়কটের মধ্যে গত ফেব্রুয়ারি মাসে আগাম নির্বাচনের আয়োজন করা হলেও তা সফল হয়নি।

ফেব্রুয়ারি মাসের নির্বাচনে পার্লামেন্টের কোরাম পূর্ণ না হয় আগামী ২০ জুলাই আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করে ইংলাক সরকার।

যেসব দাবি পূরণ না হওয়ার কারণে বিরোধী দল প্রথম দফার নির্বাচন করেছিল তাদের এবারের দাবিগুলোও প্রায় একই ধরনের। ফলে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে স্থিতিশীলতা আসার তেমন লক্ষণ নেই।