২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর এর টায়ার বার্স্ট হওয়ায় কুয়ালা লামপুরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

সোমবার শতাধিক আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ বিমান কুয়ালালামপুর থেকে ভারতের ব্যাঙ্গালোর যাচ্ছিল। কিন্তু উড্ডয়নের পর এর টায়ার বার্স্ট হয়। তবে বিমানটি উ্ড্য়নের প্রায় ৪ ঘন্টা পর নিরাপদেই কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে।এর আগে প্রাথমিক খবরে বিমানটির জরুরি অবতরণের কারণ হিসাবে এটির ল্যান্ডিং গিয়ারে সমস্যার কথা জানিয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন। কিন্তু পরে টায়ার বার্স্ট হওয়ার কথা জানায় তারা।কোনোরকম বিপত্তি ছাড়াই ফ্লাইট ১৯২ অবতরণ করার পর আরোহীরা নিরপদেই বেরিয়ে এসেছেন বলে জানা গেছে।২৩৯ জন আরোহীবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের অন্য একটি বোয়িং বিমান নিখোঁজ হয়ে যাওয়ার এক মাসেরও বেশি সময় পর আরেকটি মালয়েশীয় বিমান দুর্ঘটনা থেকে বাঁচল।গত ৮ মার্চ বেইজিংগামী বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর হারিয়ে যায়। বিমানটির খোঁজে এখনো তল্লাশি চলছে।