২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় জঙ্গি হামলায় ১৪ সেনা নিহত

আলজেরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ সেনা সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

শনিবার রাতে দেশটির তিজি ওউজু প্রদেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক অভিযানে এ সংঘর্ষ হয় বলে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে। ঘটনা সম্পর্কে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য দেয়া হয়নি।দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, রাতে জঙ্গি বিরোধী এক সেনা অভিযানে দুই পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। কয়েক ঘণ্টার ওই সংঘর্ষে জঙ্গিরা কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।আফ্রিকা অঞ্চলে আল কায়েদার শাখা ইসলামিক মাগরেব (একিউআইএম) আলজেরিয়ায় সরকার বিরোধী কর্মকাণ্ডে সক্রিয়। আলজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে লড়ছে তারা।আল কায়েদা জঙ্গিরা উত্তর আফ্রিকার অরো কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।