২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্বাচেভের বিচার চান রুশ এমপি’রা

সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য সাবেক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিচার চেয়েছেন রাশিয়ার পার্লামেন্টের ৫ সদস্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:07 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

সাম্প্রতিক ঘটনাবলী বিশেষত ইউক্রেইন সঙ্কটের কারণে গর্বাচেভের বিচার চাইতে বাধ্য হচ্ছেন বলে জানান এমপি’রা। এদের মধ্যে আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলের দুজন এমপিও।তবে গর্বাচেভ তাদের এ দাবি ‘উদ্ভট’ বলে উড়িয়ে দিয়েছেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এ দাবি ‘একেবারেই অযৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় মস্কোর কাছ থেকে স্বাধীন হওয়া ১৪ টি দেশের মধ্যে ছিল ইউক্রেইন।সোভিয়েন ইউনিয়ন ভেঙে যাওয়ার জন্য কমিউনিস্ট শাসনব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রণীত গর্বাচেভের ‘পেরেস্ত্রইকা’ এবং ‘গ্লাস্তনস্ত’ নীতিই দায়ী বলে মনে করা হয়।এমপি’রা যুক্তি দেখিয়ে বলেন, সোভিয়েত নাগরিকরা গণভোটে এ ইউনিয়নকে অখন্ড রাখার পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু নেতাদের বেআইনি কার্যকলাপের কারণেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। এতে করে তারা জনগণের আশা-আকাঙ্খাকে উপেক্ষা করেছেন।কমিউনিস্ট পার্টির আইনপ্রণেতা আইভান নিকিতচুক একে জাতীয় স্বার্থ পরিপন্থি আখ্যা দিয়ে গর্বাচেভসহ তার সঙ্গে জড়িত অন্যান্য দায়ী ব্যক্তিদেরও বিচার দাবি করেন।সোভিয়েত ইউনিয়নের পতন ইউক্রেইনসহ সাবেক সোভিয়েত দেশগুলোতে সংঘাত উস্কে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এমপি’দের এ বিচারের আহ্বানের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।এর আগে রাশিয়ার কমিউনিস্ট পার্টি গর্বাচেভকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আর এখন ইউক্রেইন সঙ্কটের কারণেই জরুরি ভিত্তিতে গর্বাচেভকে বিচার করার চেষ্টা নেয়া হচ্ছে বলে জানান নিকিতচুক।