২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিদেশি সাংবাদিক নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পুলিশের পোশাক পরিহিত এক অস্ত্রধারী দুই বিদেশি সাংবাদিককে লক্ষ করে গুলি ছুঁড়েছে। এ ঘটনায় এক সাংবাদিক নিহত ও অপর সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 02:17 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

পুলিশের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের একটি ছোট্ট শহরে এই ঘটনা ঘটে।

শনিবার আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যেই এই ঘটনা ঘটল।

তবে এই নির্বাচন বানচালে সহিংসতার হুমকি দিয়েছিল জঙ্গি গোষ্ঠী তালেবান।

এই নির্বাচনের মধ্যদিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থালাভিষিক্ত হবেন।

২০০১ সালে তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কারজাই। পর পর দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতার তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পারছেন না কারজাই।

তালেবান গোষ্ঠীর হুমকির মুখে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে দেশজুড়ে ২ লাখ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন।