২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন রাষ্ট্রের পথে এগুচ্ছে ফিলিস্তিন

১৫ টি আন্তর্জাতিক কনভেনশনে সই করার আকস্মিক সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের ওপর আরো আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্রের লক্ষ্যে এগুচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 12:04 AM

Updated : 01 Sep 2026, 12:43 PM

ফিলিস্তিনিরা আশা করছে এ পদক্ষেপের মধ্য দিয়ে ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার ভিত মজবুত হবে।ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করে ফিলিস্তিনিরা। আর অধিকৃত অঞ্চলে ইসরায়েলেরে ইহুদি বসতি স্থাপনকে বিশ্বের অনেক দেশই অবৈধ বলে গণ্য করে।বুধবার ফিলিস্তিনিরা ১৫ টি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়ার জন্য আব্বাসের সই করা আবেদনপত্র জাতিসংঘ প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিকদের কাছে হস্তান্তর করেছে। জাতিসংঘের কাছ থেকে আরো বেশি স্বীকৃতি আদায়ের জন্য এ আবেদনপত্র সই করেন আব্বাস।এ সমস্ত কনভেনশনের মধ্যে রয়েছে চতুর্থ জেনেভা কনভেনশন থেকে শুরু করে যুদ্ধাচরণ বিষয়ক আন্তর্জাতিক আইন এবং দখলদারিত্ব বিষয়ক জাতিসংঘ কনভেনশন।ফিলিস্তিনের ফাতাহ সংগঠন এবং ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) আব্বাসের এ পদক্ষেপের সমর্থনে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। ওদিকে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একে বড় ধরনের ভূল বলে অভিহিত করেছে।ইসরায়েল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে তা সংযুক্ত করে নেয়। এ সমস্ত জায়গা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।