মালয় বিমান: সাগরের নতুন তল্লাশি এলাকায় চীনা জাহাজ
নিখোঁজ মালয়শীয় বিমানের খোঁজে ভারত মহাসাগরের নির্ধারিত নতুন তল্লাশি এলাকায় প্রবেশ করেছে দুটি চীনা জাহাজ। তিন সপ্তাহ আগে ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার তল্লাশি অভিযান সমন্বয় করা অস্ট্রেলীয় কর্তৃপক্ষ তল্লাশির জন্য ভারত মহাসাগরের নতুন এলাকা চিহ্নিত করে। শনিবার আন্তর্জাতিক অনুসন্ধানী দলের প্রথম সদস্য হিসেবে চীনা জাহাজ দুটি ওই এলাকায় প্রবেশ করে।রেডারের ও উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৮ মার্চ বেসামরিক রেডার থেকে উধাও হয়ে যাওয়ার পর মালয়শীয় বিমানটি আগের ধারণার তুলনায় বেশি গতিতে চলছিল। ফলে আগে যেমন ধারণা করা হয়েছিল বিমানটি তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করেছে বলে সিদ্ধান্ত করা হয়।এ সিদ্ধান্তের ফলে বিমানের খোঁজে পূর্ব নির্ধারিত তল্লাশি এলাকা ১১শ’ কিমি উত্তরপূর্বে সরিয়ে আনা হয়। ভারত মহাসাগরের নতুন এ এলাকাটি অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ১ হাজার ৮শ’ ৫০ কিমি পশ্চিমে।চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার একটি চীনা সামরিক বিমান নতুন তল্লাশি এলাকায় সাদা, লাল ও কমলা রংয়ের তিনটি সন্দেহজনক নমুনা চিহ্নিত করেছে।শুক্রবার তল্লাশি অভিযান সম্বয়কারী অস্ট্রেলিয়ান মেরিটাইম সেইফটি অথরিটি (এএমএসএ) আন্তর্জাতিক বিমান ক্রু’দের প্রতিবেদনানুযায়ী সাগরে “কয়েক রংয়ের অনেকগুলো বস্তু” দেখার তথ্য জানিয়েছিলেন।তবে কেউ কেই সেগুলোকে মাছ ধরার জাহাজ বলেও মনে করছেন। তাই অকুস্থলে না যাওয়া পর্যন্ত বিষয়টি ফয়সালা করা যাবে না বলে জানিয়েছে এএমএসএ।দুটি হেলিকপ্টার সমৃদ্ধ চীনা নৌবাহিনীর জাহাজ জিঙ্গানশান শনিবার ভোরে নতুন তল্লাশি এলাকায় প্রবেশ করেছে। এই তল্লাশি এলাকার ৬ হাজার ৯শ’ বর্গকিলোমিটার এলাকায় নিখোঁজ বিমানের টুকরা, তেলের স্তর অথবা লাইফ জ্যাকেটের খোঁজে অনুসন্ধান চালাবে বলে জানিয়েছে সিনহুয়া।অপর একটি চীনা টহল জাহাজ হাইশুন ০১’ও ওই তল্লাশি এলাকায় প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি।শনিবার দিনের কোনো এক সময় আরো চারটি চীনা জাহাজ ও একটি অস্ট্রেলীয় জাহাজ তল্লাশি এলাকায় প্রবেশ করতে পারে।মালয়েশিয়া জানিয়েছি, জানা কোনো কারণ ছাড়াই বোয়িং ৭৭৭ বিমানটি ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে সচেতনভাবে পথ ঘুরিয়ে অজ্ঞাত গন্তব্যে হারিয়ে যায়।
