ইয়েমেনে হামলায় ২০ সেনা নিহত
ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামউত প্রদেশের্ একটি সামরিক তল্লাশিকেন্দ্রে হামলায় অন্তত ২০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা।
হাদ্রামউত প্রদেশের রাজধানী আল মুলাকার পূর্বে রাইডা এলাকার তল্লাশিকেন্দ্রে সোমবার এ হামলার সময় বেশিরভাগ সেনাই ঘুমিয়ে ছিল বলে জানিয়েছেন আরেক স্থানীয় কর্মকর্তা।
হামলার দায় কেউ স্বীকার করেনি। তল্লাশিকেন্দ্রটিতে ঠিক কত সেনা ছিল এবং কেউ বেঁচে আছে কিনা তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।
