২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ৫২৯ ব্রাদারহুড কর্মীর মৃত্যুদণ্ড

হত্যাসহ বিভিন্ন অভিযোগে মিশরের একটি আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:35 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার এই রায় দেয়া হয় বলে জানিয়েছেন ব্রাদারহুডপক্ষের আইনজীবী আহমেদ আল শরিফ।“আদালত ৫২৯ জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও ১৬ জনকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে,” বলেছেন তিনি।দণ্ডপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।শনিবার মিনার একটি আদালত সহিংসতা, খুনের উস্কানি, পুলিশি থানা তছনছ, লোকজনের ওপর হামলা, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের অভিযোগে মুসলিম ব্রাদারহুডকে অভিযুক্ত করে।তবে রায় ঘোষণার সময় বিবাদি পক্ষের মাত্র ১২৩ জন উপস্থিত ছিলেন। বাকীরা হয় জামিনে অথবা পলাতক আছেন।২০১৩ সালের জুলাইয়ে ব্যাপক জনরোষের পর মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থি নেতা মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী।এরপর থেকেই মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে মুরসির দল মুসলিম ব্রাদারহুড। রাজধানী কায়রোর দুটি জায়গায় অবস্থান নিয়ে রক্তক্ষয়ী আন্দোলন শুরু করে তারা।আন্দোলন দমনে ২০১৩ সালের ১৪ অগাস্ট ব্রাদারহুড কর্মীদের অবস্থানস্থলে অভিযান চালায় মিশরের নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে গোষ্ঠীটির কয়েকশ’ সদস্য নিহত হন। আর হাজার হাজার ব্রাদারহুড কর্মীকে গ্রেপ্তার করা হয়।এই সহিংসতার জের ধরে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্রাদারহুড সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়। সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশকেই ওই সংঘর্ষ চলাকালে গ্রেপ্তার করা হয়।পরবর্তী সময়ে মুসলিম ব্রাদারহুডকে “সন্ত্রাসী” সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে মিশরীয় সরকার। বিপরীতে নিজেদের শান্তিপূর্ণ আন্দোলনকারী সংগঠন হিসেবে দাবি করেছে ব্রাদারহুড।