২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভূমিধসে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তরপশ্চিম এলাকায় একটি জাতীয় সড়কপথে ভূমিধসে অন্তত ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়ে তিনজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 12:12 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার ওয়াশিংটনের ক্যাসকেড পর্বতমালার পাদদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।ওয়াশিংটন রাজ্য পুলিশ কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া কাঁদা সিয়াটলের উত্তরে অসোর কাছেন জাতীয় সড়কপথ ৫৩০ এর একটি অংশ ঢেকে দিয়েছে।স্থানীয় নহোমিশ কান্ট্রি শেরিফের দপ্তর থেকে তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।এক বিবৃতিতে শেরিফ দপ্তর থেকে বলা হয়েছে, অন্তত ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে আটজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।ফ্রান্সিস জানিয়েছেন, ধসে পড়া কাদার কারণে স্থানীয় স্টিলাগুয়ামিশ নদীর প্রবাহ বন্ধ হয়ে বন্যা দেখা দেয়ায় পরিস্থিতি আরো জটিল রূপ নিয়েছে।জাতীয় সড়কপথটি উভয় দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।