অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাইডাইভারদের বহনকারী একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন মারা গেছেন। বিমানটি উড্ডয়ন ক্ষেত্রেই বিধ্বস্ত হয়।
বিবিসি জানিয়েছে, শনিবার উত্তর ব্রিসবেনের ক্যাবুলচার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেসনা ২০৬ বিমানটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিমানটির পাইলট, দুজন প্রশিক্ষক ও দুজন শৌখিন স্কাইডাইভার নিহত হয়েছেন। এ সময় অদূরে দাঁড়িয়ে থাকা নিহতদের পরিবারের সদস্যরা এ ঘটনা প্রত্যক্ষ করেন।আগুন দশ মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন কুইন্সল্যান্ড দমকল বাহিনীর এক কর্মকর্তা।বিমানবন্দরটি শুধু হাল্কা বিমান ও হেলিকপ্টারের উড্ডয়ন এবং গ্লাইডিংয়ের কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন বন্দরের এক কর্মকর্তা।
