২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ৭৫ জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলংকা

ভারতের ৭৫ জন জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলংকার নৌবাহিনী। তামিলনাড়ু থেকে গ্রেপ্তার ১৪০ জেলেদের মুক্তি দেয়ার ২দিন পরই এ ঘটনা ঘটল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

জেলেদের পাশাপাশি যন্ত্রচালিত ১৮টি সামুদ্রিক নৌকাও লংকান নৌবাহিনী আটক করেছে বলে এনডিটিভি জানিয়েছে।ভারতের মৎস্য বিভাগসূত্রে জানা গেছে, রামেশওয়ারাম থেকে ২৫ জেলে এবং বাকিদের জগদাপাট্টিনাম, থানজাবুর এবং কারাইকাল থেকে আটক করা হয়েছে।পলক প্রণালীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে শ্রীলংকা। তারই কাছাকাছি কাটচাটিভু ও নেদুনথিভু থেকে জেলেদের গ্রেপ্তার করা হয়।দ্বীপদেশটি দুইদিন আগে তামিলনাড়ুর ১৪০ জেলেকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়। পলক প্রণালীতে মাছ শিকার বন্ধে দুই দেশের জেলেদের প্রতিনিধিদের মধ্যকার বৈঠককে এগিয়ে নিতে এই পদক্ষেপ নিয়েছিল তারা।