২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমকামিতা লুকাতে স্ত্রী খুন’

যুক্তরাজ্যে এক সমকামী ব্যাংককর্মী নিজের যৌন বৈশিষ্ট্য গোপন করার জন্য নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে। কিন্তু শুধু হত্যা করেই তিনি ক্ষান্ত হননি, লাশটিকে তিনি পুড়িয়েও দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 04:02 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বিবিসি বলছে, ওই ব্যক্তির নাম যশবীর রাম গিন্দে। ও তার নিহত স্ত্রীর নাম বারকা রাণী। বিয়ের মাত্র কয়েকমাস পরই তিনি এ ঘটনা ঘটান।

গিন্দের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভ্যাকুয়াম ক্লিনারের ধাতব দণ্ড দিয়ে রাণীর ওপর হামলা চালান।

এরপর স্ত্রীর লাশটিকে বাগানে নিয়ে দাহনযন্ত্র দিয়ে ভস্মীভূত করেন। এসময় প্রতিবেশীদের বলেন, ময়লা-আবর্জনা পোড়াচ্ছেন তিনি।

ওলভারহ্যাম্পটন ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে দায়ের মামলার শুনানিতে এসব তথ্য উঠে আসে।

২৯ বছর বয়সী গিন্দে অনিচ্ছাকৃত হত্যার কথা স্বীকার করলেও খুনের অভিযোগ অস্বীকার করেন।

জানা গেছে, ২০১৩ সালের মার্চে ভারতে গিন্দে ও ২৪ বছর বয়সী রাণীর বিয়ে হয়। এরপর ভিসা পাওয়ার পরিপ্রেক্ষিতে অগাস্টে স্বামীর সঙ্গে বসবাসের জন্য যুক্তরাজ্যে চলে আসেন রাণী।

আইনজীবী ডেবোরাহ গৌল্ড জানান, গিন্দে ২০০৮ সালের প্রথমদিকে তার এক বন্ধুকে বলেছিলেন, পুরুষের প্রতি তিনি আকর্ষণ বোধ করেন।

গৌল্ড আরো বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর খুন হওয়ার মাসখানেক আগে পরিবারের কাউকে রাণী বলেছিলেন, তার বাসার কেউ ইন্টারনেটে দাহনযন্ত্রের খোঁজ করেছে।

প্রথমদিকে গিন্দে পুলিশকে বলেছিলেন, তার স্ত্রী তাকে ব্যবহার ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসার পর তাকে ছেড়ে চলে গেছে।

মামলাটি এখনো বিচারাধীন।