২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাওতাবাজির’ নির্বাচনে হামলার হুমকি আফগান তালেবানের

আফগানিস্তানের তালেবানরা বলেছে, আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে যুক্তরাষ্ট্র নিজ স্বার্থে কাজে লাগাতে চাইছে। তারা এরই মধ্যে বিজয়ী প্রার্থী নির্ধারণ করে রেখেছে। আর সেকারণে ‘ভাওতাবাজির’ এ নির্বাচনে অংশ নেয়া যে কারো ওপরই ‘পূর্ণ শক্তি’ নিয়ে হামলা চালানো হবে।

রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আফগানিস্তানে ৫ এপ্রিলের নির্বাচনী প্রচারাভিযানে এরই মধ্যে নিহত হয়েছে অন্তত একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং দুই প্রচারাভিযানকর্মী।তালেবানের ভাষ্য, প্রতিটি ধাপেই যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় চলছে নির্বাচনপ্রক্রিয়া। তালেবানের এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণের বোঝা উচিত যে, এ নির্বাচন কোনো ফল বয়ে আনবে না। কারণ, আসল নির্বাচন করে ফেলেছেন সিআইএ এবং পেন্টাগন কর্মকর্তারা। তাদের পছন্দের ব্যক্তিকে তারা এরই মধ্যে নির্বাচন করে ফেলেছেন।এতে আরো বলা হয়, “…. সব যোদ্ধাকে পূর্ণ শক্তি দিয়ে এই ভাওতাবাজির নির্বাচন বানচাল করার নির্দেশ দেয়া হয়েছে। হামলা করতে বলা হয়েছে নির্বাচন কর্মী, সেচ্ছাসেবীসহ নির্বাচনে নিরাপত্তাদানকারী সবার ওপর। কেউ এ নির্বাচনে অংশ নিলে তাদের খারাপ পরিণতির জন্য তারা নিজেরই দায়ী হবে”।আফগানিস্তানে ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং বেসামরিক নাগরিক নিহত হয়। ওই নির্বাচনের মধ দিয়েই ক্ষমতায় ফেরেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হামিদ কারজাই। এবার তৃতীয় মেয়াদে তার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই।