২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় ইউক্রেইন-পন্থি বিক্ষোভকারীদের ওপর হামলা

ক্রিমিয়ার সেভাস্তোপোলে একটি সমাবেশে ইউক্রেইনপন্থি বিক্ষোভকারীদেরকে মারধোর করেছে রাশিয়া-পন্থিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 11:03 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

ঘটনাস্থল থেকে বিবিসি’র এক সংবাদদাতা ইউক্রেন-পন্থিদেরকে বেত্রাঘাত করা হয়েছে বলে জানান।সেভাস্তোপোলে ইউক্রেইনের কবি এবং জাতীয় বীর তারাস শেভেনকোর ২শ’ তম মৃত্যুবার্ষিকী পালনকালে সমবেতদের ওপর রাশিয়াপন্থিরা হামলা করলে সহিংসতা শুরু হয়।কেউ কেউ ছড়ি হাতে আক্রমণ করে। সমাবেশে প্রায় ২শ’ মানুষ ছিল।শহরে পাল্টা একটি রাশিয়াপন্থি বিক্ষোভও হয়। ক্রিমিয়ায় আগামী রোববারের গণভোটের আগে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে রুশ সেনা ও তাদের মিত্রবাহিনী। কিয়েভ একে অবৈধ আখ্যা দিয়েছে।