২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ট্যাঙ্কারে হামলার হুমকি লিবিয়ার

বিদ্রোহীদের কাছ থেকে তেল কেনার চেষ্টা করলে উত্তর কোরিয়ার একটি ট্যাঙ্কারকে বোমা মেরে ধ্বংস করার হুমকি দিয়েছে লিবিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 06:30 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার লিবিয়ার স্থানীয় টেলিভিশনে প্রধানমন্ত্রী আলী জেঈদানের বক্তব্য প্রচার করা হয়। এতে তিনি বলেন, উত্তর কোরিয়ার ট্যাঙ্কারটি বন্দর ত্যাগের বিষয়ে সরকারের নির্দেশ না মানলে বোমা হামলার শিকার হবে। এটি হবে একধরনের পরিবেশগত বিপর্যয়।অধিকতর স্বায়ত্বশাসন দাবিতে গত অগাস্ট থেকে তেল সম্বৃদ্ধ লিবিয়ার তিনটি সমুদ্রবন্দরের দখল নিয়ে আছে একটি বিদ্রোহী গোষ্ঠী। পূর্বাঞ্চলীয় এস সিদার বন্দর থেকে প্রথমবারের মতো বিদেশে তেল রপ্তানির চেষ্টা করছে বিদ্রোহীরা।তিারাও ত্রিপোলি সরকারকে এ ধরনের অক্রমণ চালানোর বিরুদ্ধে হুঁশিয়ার করেছে। হামলা হলে পাল্টা জবাব দেয়া হবে বলে সাবধান করেন বিদ্রোহী নেতা ও স্বঘোষিত প্রধানমন্ত্রী আব রাব্বু আল বারাসি।উ্ত্তর কোরিয়ার ট্যাঙ্কারটি এস সিদার বন্দরে নোঙর করে আছে। শনিবার রাত থেকে জাহাজটি অপরিশোধিত তেল ভরতে শুরু করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখানো হয়, প্রথমবারের মতো তেল বিক্রি করতে পেরে বিদ্রোহীরা আনন্দ আয়োজন করছে। একটি উট জবাই করে উৎসব করত দেখা গেছে তাদের। এস সিদার বন্দরের ওই আনন্দ অনুষ্ঠানের পাশেই উত্তর কোরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি দেখা যায়।প্রধানমন্ত্রী আলী জেঈদান স্থানীয় টেলিভিশনে বলেন, তারা এখন ট্যাঙ্কে তেল ভরার চেষ্টা করছে। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। ট্যাঙ্কারের ক্রুদেরকে গ্রেপ্তারে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।”রয়টার্সের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হুমকি দিলেও বন্দরের উদ্দেশ্যে সেনা বাহিনীর এগিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।পূর্বাঞ্চলের স্বায়ত্বশাসন আন্দোলনের নেতা ও স্বঘোষিত প্রধানমন্ত্রী আব রাব্বু আল বারাসি বলেন, জেঈদান সরকার তাদের সঙ্গে তেল ভাগাভাগি করার দাবি মেটাতে, তেল ক্ষেত্রের দুর্নীতি তদন্তে এবং অঞ্চলিক স্বায়ত্বশাসনের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।“আমরা সরকারে সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু সরকার এবং পার্লামেন্ট নিজেদেরকে নিয়ে খুবই ব্যস্ত। আমাদের দাবিগুলো নিয়ে এখনো আলোচনা করেনি তারা,” বলেন বারাসি।“কেউ যদি আমাদের ওপর আক্রমণ করে, আমরা তার জবাব দেব।” বলেন বারাসি।