২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় সহিংসতায় নিহত ২

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদলের ব্যারিকেডে হাতহাতি লড়াইয়ে এক সেনা ও অন্য এক ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে ওই হাতাহাতি লড়াই নিয়ে বিভ্রান্তি বিরাজ করছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 03:15 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

বৃহস্পতিবার এসব খবর জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।এদিকে, একই দিন রাতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ লিপ্ত হওয়ার অভিযোগে ভেনেজুয়েলায় নিযুক্ত পানামার রাষ্ট্রদূত ও দেশটির অপর তিন কূটনীতিককে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা সরকার।বহিষ্কৃতদের পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ জানিয়ে পানামার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ও সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন মাদুরো।নতুন করে আরো দুজন নিহত হওয়ায় এক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা ২০ জনে্ এসে দাঁড়িয়েছে।দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে একমাস ধরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল ও রাজধানীর রাস্তায় রাস্তায় প্রতিবন্ধক দিয়ে আসছে। এসব নিয়ে সরকার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী সমর্থকদের সংঘর্ষ হচ্ছে।ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের জেনারেল ম্যানুয়েল কুয়েভেদো রয়টার্সকে বলেছেন, কারাকাসের মধ্যবিত্ত এলাকা লস রুইসেসে মোটরসাইকেল চালকরা সড়ক প্রতিবন্ধক সরানোর সময় আশপাশের ভবনের বাসিন্দারা তাদের ওপর পাথর নিক্ষেপ করে ও পরে গুলি ছোঁড়ে। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।জোসে ক্যান্টিলো নামের প্রায় ২০ বছর বয়সী ওই মোটরসাইকেল আরোহীর ঘাড়ে গুলি লাগে বলে জানিয়েছেন কুয়েভেদো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে রাস্তায় ন্যাশনাল গার্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।এদিকে, আহত আর একজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।লস রুইসেসের ঘটনাস্থলে ২০টি সাঁজোয়া যানে সেনারা এসে কয়েকশ’ বিক্ষোভকারীকে সরাতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। কিন্তু আশপাশের ভবন থেকে সেনাদের লক্ষ করে পাথর নিক্ষেপ অব্যাহত রাখে বিরোধীদলীয় সমর্থকরা।কিন্তু উত্তেজিত পথচারীরা ভবনগুলোতে অবস্থানরত বিরোধীদলীয় সমর্থকদের উদ্দেশে পাল্টা পাথর নিক্ষেপ করে। এক পার্যায়ে তারা জোর করে ভবনগুলোতে উঠে গিয়ে পাথর নিক্ষেপকারীদের ধরে আনার চেষ্টা করে।এ সময় পাথর বৃষ্টি থেকে নিজেদের রক্ষার জন্য সেনারা নিরাপত্তা ঢাল ব্যবহার করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।