বলিভিয়ায় কার্নিভালে ৭০ জনের মৃত্যু
বলিভিয়ায় বাৎসরিক কার্নিভাল উদযাপনে অন্ততপক্ষে ৭০ জন মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। তবে সহিংসতায়ও ১৫ জন মারা গেছেন। দেশটির সরকারের বরাতে দ্য ডন এই তথ্য জানিয়েছে।
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ল্যাটিন আমেরিকার দেশগুলোতে চারদিনের এই উৎসবে নেচে-গেয়ে মানুষ আনন্দ উদযাপন করে থাকে। নানা ধরনের মুখোশ ও পোশাক পড়ে রাস্তায় উল্লাস করে লাখো মানুষ।চলতি বছরের উৎসব মঙ্গলবার শেষ হয়েছে।
বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো জানিয়েছেন, এই উৎসবে মৃত্যুবরণকারী ৭০ জনের মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ফাইল ছবি
ফাইল ছবি
মৃতের এই পরিসংখ্যানে ওরুরো শহরে ধাতবনির্মিত সেতু ভেঙ্গে প্রাণ হারানো ৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়নি। সেতুটির ওপর ধারণক্ষমতার অধিক মানুষ জড়ো হলে এটি ভেঙ্গে পড়ে। এই ঘটনায় আহত হন ডজনেরও বেশি মানুষ।
কার্নিভাল একটি উৎসব যা খ্রিস্টান ঐতিহ্যের দেশগুলোতে উদযাপন করা হয়। বিশেষভাবে, রোমান ক্যাথলিক ঐতিহ্যের দেশগুলোতে এবং অল্প সংখ্যক পূর্ব অর্থোডোক্স সমাজে। এই উৎসবে বিশেষ বৈশিষ্ট্য হল মুখোশের ব্যবহার। মানুষ বিচিত্র সব পোশাক এবং মুখোশ পড়ে কার্নিভাল উদযাপন করে থাকে।
