২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক তৃতীয়াংশ নারী যৌন নির্যাতনের শিকার’

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় এক তৃতীয়াংশ নারী ১৫ বছর বয়সে পৌঁছার আগেই যৌন হয়রানীর মুখোমুখি হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 03:47 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে আসে বলে বিবিসি জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়নের মৌলিক অধিকার সংস্থার নারীর বিরুদ্ধে সহিংসতা শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২৮টি রাষ্ট্রের এ সংস্থার ৩৩ শতাংশ অর্থাৎ ৬ কোটি ২০ লাখ নারী জীবনের কোন না কোন সময় নির্যাতনের মুখোমুখি হয়।প্রতিবেদনটি তৈরির জন্য সংস্থাটি ১৮ থেকে ৭৪ বছর বয়সী ৪২ হাজার নারীর সঙ্গে কথা বলেছে।সাক্ষাৎকারের ভিত্তিতে দেয়া অভিজ্ঞতা বর্ণনাতেই তারা জানিয়েছেন, প্রত্যেকেই তাদের জীবনের কোনো এক পর্যায়ে শারীরিক, মানসিক ও যৌন হয়রানির মুখোমুখি হয়েছেন।সংস্থাটির পরিচালক মর্টেন জারুম আশঙ্কার নিয়ে বলেন, “ভয়াবহ এই নির্যাতনের তথ্য থেকে বোঝা যায়, নিগ্রকের শিকার নারীর জীবনে এটি গভীর প্রভাব তৈরি করে আর অধিকাংশ ক্ষেত্রেই সেটি যথাযথ কর্তৃপক্ষের অগোচরেই থেকে যায়।”প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতি ১০ জনের মধ্যে ১ জন নারী কোন না কোনভাবে যৌন নির্যাতনের মুখোমুখি হয়। প্রতি ২০ জনে ১ জন ধর্ষিত হয়। এদের মধ্যে ৫৫ শতাংশ নারী তাদের কর্মস্থলে যৌন হয়রানির মুখোমুখি হন।