২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের পাঁচ প্রদেশে শান্তিপূর্ণ ভোট

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ চললেও পাঁচটি প্রদেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 08:13 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

গত ২ ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধী দলের আন্দোলনের কারণে এসব রাজ্যে ভোটগ্রহণ সম্ভব না হলেও রোববার কোনোরকম সহিংতা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।ওদিকে, ব্যাংককের রাজপথের বিক্ষোভকারীরাও এদিন পাশের একটি পার্কে জড়ো হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা দীর্ঘ সময় অবস্থানের জন্য তাঁবু টানাচ্ছে বলে জানা গেছে।এর আগে গত ২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন ব্যাংককে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এই দিন দুইটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে পাঁচ প্রদেশের নির্বাচনের দিন বিক্ষোভকারীরা ছিল অনেকটাই শান্ত।

তবে এ নির্বাচনেও দেশটিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে গত ৮ বছর ধরে চলা অস্থিরতা থাইল্যান্ডের সুপরিচিত পর্যটন শিল্প এবং বিদেশি বাণিজ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে।বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত এর পদত্যাগ, দেশটির নির্বাচন পদ্ধতি সংস্কার এবং সরকারের বিভিন্ন ‘জনবিরোধী’ পদক্ষেপ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছে।বিক্ষোভকারীরা রাজধানীর সেন্ট্রাল লুমিনি পার্কে একটি নৌঘাটে তাঁবু স্থাপন করে রাতযাপন শুরু করেছে।পার্কে বিক্ষোভকারীরা সরকারের উদ্দেশ্যে ‘ক্ষমতা ছাড়’ ‘কৃষকদের সঙ্গে প্রতারণা বন্ধ কর’ বলে স্লোগান দিচ্ছে।সরকার বিরোধী বিক্ষোভের কারণেই আগাম নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন থাই প্রধানমন্ত্রী ইংলাক। তবে নির্বাচনের আগে অনির্বাচিত ‘গণপরিষদের’ কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে ভোট বর্জন করে বিরোধীরা। ফেব্রুয়ারি নির্বাচনে ৩৭৫টি আসনের মধ্যে ৬৯টিতে ভোটগ্রহণ ব্যাহত হয়।আরো কয়েকটি প্রদেশে এপ্রিলে নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালতের রায়ের কারণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।নির্বাচন কমিশনের একজন মুখপাত্র বলেন, “শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। পেচবুরি প্রদেশে একটি ভোটকেন্দ্রে ২০ জনের মতো বিক্ষোভকারী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলেও সফল হয়নি। তারা প্রতীকি বিক্ষোভ দেখাতে এসেছিল। পরে তারা চলেও গেছে”।