২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ফুটবল দলের হার

শনিবার এক প্রস্তুতি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাছে ১-০ গোলে হেরে গেছে জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:39 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

আগামী ৫ মার্চ ভারতের গোয়ায় স্বাগতিক দলের সঙ্গে এক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঐ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে মোহামেডানের মুখোমুখি হয়েছিল জাতীয় দল।শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মাঠে মোহামেডানের পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ।এই ম্যাচে হেরে গেলেও জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ তেমন উদ্বিগ্ন নন।খেলা শেষে এই ডাচ বলেন, “এই ম্যাচের ফলাফল কোনো ব্যাপার নয়। আমি দল গোছানোর জন্য ম্যাচটি খেলিয়েছি। মোহামেডান ৫ জন আফ্রিকান ফুটবলার খেলিয়েছে। তারাই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে।”“মোহামেডানের গোলটি ছিল ভাগ্যপ্রসূত। আর আমার দল যে খুব একটা খারাপ খেলেছে তা বলা যাবে না।”