২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

গাজা ভূখণ্ডে এক ফিলিস্তিনি নারীকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:38 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শুক্রবার সীমান্তের ‘প্রবেশ নিষিদ্ধ’ অঞ্চলে নিহত পঞ্চাশোর্ধ নারী আমনা কাদিয়া মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের হাসপাতাল সূত্র শনিবার ওই নারীর মৃত্যুর কথা নিশ্চিত করে।

গাজা অঞ্চলের শাসনকারী দল হামাস ২০১২ সালে ইসরাইলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি করার পর থেকে মধ্যপ্রাচ্যের সংঘাতপ্রবণ ওই অঞ্চলটি কার্যত শান্তই ছিল। ইসরাইলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে আটদিন ব্যাপী যুদ্ধের পর ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, শুক্রবার বিকালে সীমান্ত এলাকায় একটি সন্দেহভাজন দলকে দেখে সেনা বাহিনী তাদের ফিরে যেতে বলে। অনেকে কথা না শুনলে তারা আগন্তুকদের পায়ে গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন।

এদিকে শুক্রবার গাজার একটি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলে একজন ইসরাইলি সেনা জানিয়েছেন। ওই এলাকা থেকে প্রতিনিয়ত ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে রকেট হামলা চালানো হতো বলেও দাবি করেন তিনি।