মিশেলের জন্য ‘মডেল’ হলেন ওবামা
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘লেটস মুভ’ প্রচারাভিযান এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ‘মডেল’ হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সম্প্রতি হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বাইডেনকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউজের ভেতরেই দৌঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ব্যায়ামও সেরে নিচ্ছেন তারা।
ভিডিওর শুরুতেই দেখা যায়, ওবামা নিজের টেবিলে ব্যস্ততার ফাঁকে ঘড়ি দেখছেন। এমন সময় ঘরে ঢুকলেন তার ডেপুটি বাইডেন। কুশল বিনিময়ের পর ওবামা বললেন- ‘লেটস মুভ’। এরপর শুরু হলো ‘জগিং’।
হোয়াইট হাউজের এ ঘর, ও ঘর, করিডোর, বারান্দা পেরিয়ে সাদা শার্ট, কালোপ্যান্ট আর টাই পরেই চললো যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই ব্যক্তির শরীরচর্চা।
সবশেষে সেই প্রথম ঘরে ফিরে ওবামা-বাইডেনের ব্যায়াম শেষ হলো দুইগ্লাস পানি পানের মধ্য দিয়ে। আর এভাবেই মিশেল ওবামা দেখালেন- শরীরচর্চার বিষয়টি কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে শেষ করতে হয়।
মিশেল ওবামার ‘লেটস মুভ’ প্রচারণার মূল লক্ষ্য হলো আমেরিকানদের নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত করতে। সব বয়সী মানুষকেই ‘লেটস মুভ’ প্রচারাভিযানে যুক্ত করার ইচ্ছা হোয়াইট হাউজের গৃহকত্রীর।
