খাইবারে সন্দেহভাজন ৩ জঙ্গি নিহত
পাকিস্তানের খাইবারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিনজঙ্গি নিহত হয়েছেন। গোলাগুলিতে আহত হয়েছেন আরো তিনজন।
কর্মকর্তাদের বরাতে দ্য ডন জানিয়েছে, শালবার এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি সন্দেহজনক গাড়ি থামাতে চেষ্টা করে। কিন্তু সেটি না থামায় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সদস্যরা গাড়িটি লক্ষ করে গুলি চালায়।
ঘটনাস্থলেই সন্দেহভাজন তিনজঙ্গি নিহত হয়। আর আহত বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন।
খাইবার আফগানসীমান্তবর্তী পার্বত্য এলাকার একটি আধা স্বায়ত্বশাসিত অঞ্চল। জঙ্গি গোষ্ঠী তালেবান ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি রয়েছে এই অঞ্চলে।
গোষ্ঠীগুলো এখান থেকেই আফগানিস্তান ও পাকিস্তানে জঙ্গি হামলা চালিয়ে থাকে বলে ধারণা করা হয়।
