২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের বিশেষ পুলিশ বাহিনী বিলুপ্ত

ইউক্রেইনের সাম্প্রতিক সহিংসতায় গুলি চালিয়ে বিক্ষোভকারী হত্যার জন্য দায়ী বিশেষ পুলিশ বাহিনী ‘বেরকুত’ বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 08:05 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার এক ফেইসবুক বার্তায় এ পুলিশ বাহিনী বিলুপ্তির ঘোষণা দেন আরসেন। বেরকুত কর্মকর্তাদের ভাগ্যে কী ঘটবে তা এখনও জানা যায়নি, তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।উইক্রেইন জুড়ে মোতায়েন এ দাঙ্গা পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ৪,০০০ থেকে ৫,০০০।প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পদত্যাগসহ আরো কয়েকটি দাবিতে গত নভেম্বর থেকে ইউক্রেইনের রাজধানী কিয়েভে বিক্ষোভ চলছে।তবে গত সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তিন দিনের বিক্ষোভে অন্তত ১০০ মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।এ প্রাণহানির জন্য বেরকুত বাহিনীর স্নাইপারেদেরকেই বিশেষত দায়ী করা হচ্ছে।ইউক্রেইনীয় ভাষার বেরকুতের অর্থ হচ্ছে ‘সোনালী ঈগল’, যারা এ শিকারি পাখির মতোই ক্ষিপ্রগতিতে শিকার ধরতে পারে।স্বরাষ্ট্রমন্ত্রী ফেইসবুকের একটি ব্লগে লেখেন, “বেরকুত আর নেই। আমি এ নিয়ে একটি আদেশে স্বাক্ষর করেছি... বেরকুত বিশেষ পুলিশ বাহিনীর বিলুপ্তির জন্য”।সরকার বিরোধী বিক্ষোভে সৃষ্ট সহিংসতায় শতাধিক লোক নিহত হওয়ার পর ক্ষমতাচ্যুত হন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। তিনি গত রোববার রাজধানী কিয়েভ ত্যাগ করে কোথায় গেছেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।অন্তর্বর্তী সরকার ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, ইউক্রেনের পার্লামেন্ট হেগের আন্তর্জাতিক আদালতে ইয়ানুকোভিচের বিচার করার বিষয়টিও অনুমোদন করেছে পার্লামেন্ট। তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে।