২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি আস্তানায় বিমান হানায় নিহত ১৮

পাকিস্তানে জঙ্গিদের গোপন আস্তানায় বিমান হামলা চলছেই। আদিবাসী অধ্যুষিত খায়বারের তিরাহ এলাকায় সেনাবাহিনীর অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 07:59 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার সকালের দিকে যুদ্ধবিমান ও সেনা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয় বলে রয়টার্স জানায়। আফগান সীমান্তবর্তী জঙ্গি অধ্যুষিত এলাকায় তৃতীয়দিনের মতো এ হামলা হল।পাকিস্তানে সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি থেকে জঙ্গিদের ওপর সেনা অভিযানের অনুমোদন দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।ওই আস্তানাগুলোতে আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ ও বোমা তৈরির প্রশিক্ষণ দেয়া হত।এর আগে শুক্রবারের অভিযানে ১৫ জন এবং শনিবারের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।আদিবাসী অধ্যুষিত পাক-আফগান সীমান্তবর্তী অঞ্চলে শরিয়া আইন চালুর দাবি করছে পাকিস্তানি তালেবানরা।বিভিন্ন সময় তারা সেনা, পুলিশ, পোলিওকর্মী ও অন্যান্য সরকারি প্রতিনিধিদের ওপর হামলা করার পর অভিযানের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী।