ইউক্রেইনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন স্পিকার তুর্কিনোভ
ইউক্রেইনের পার্লামেন্ট স্পিকার ওলেক্সান্দর তুর্কিনোভকে অন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে।
পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেোর একদিন পর রোববার অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারের নাম ঘোষণা করা হল।নতুন ঐক্য সরকার গড়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তুর্কিনোভ।আগামী ২৫ মে’র নির্বাচনও তার নেতুত্বে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে খবরে।ওলেক্সান্দর তুর্কিনোভ এরই মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সরকার গঠনের কাজ করার তাগাদা দিয়েছেন।
পার্লামেন্টে নতুন সরকার গঠন নিয়ে বিতর্ক শুরুর পর বিরোধীদলীয় এক নেতা ভাইটালি ক্লিচকো বলেন, “আমাদের হাতে বেশি সময় নেই”। ২৫ মে’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও বলেন তিনি।শনিবার পূর্বাঞ্চলীয় খারকিভ শহর থেকে সাবেক প্রধানমন্ত্রী টিমোশেঙ্কাকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়া হয়। এরপর তিনি ইন্ডিপেনডেন্স স্কয়ারে বিরোধীদলের সমর্থকদেরকে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যেতে বলেন।গত বছরের নভেম্বরের শেষদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে না গিয়ে রাশিয়ার কাছ থেকে বড় অংকের ঋণ নেন ইয়ানুকোভিচ। এরপর থেকে তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত দুদিন ধরে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।গত বৃহস্পতিবার রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত স্বাধীনতা চত্বরে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে পুলিশ, যাতে অনেক মানুষ হতাহত হন।মঙ্গলবার থেকে দেশটিতে বিক্ষোভ সহিংসতায় পুলিশ ও বিক্ষোভকারীসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।হতাহতের এ ঘটনার পর শুক্রবার ইউরোপিয় ইউনিয়নের মধ্যস্থতায় সরকার ও বিরোধীদের মধ্যে নির্বাচন অসুষ্ঠান নিয়ে চুক্তি হয়।
ইউক্রেইনে পার্লামেন্টে ভোটে প্রেসিডেন্টকে উৎখাত
