২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে কম বয়সে ইতালির প্রধানমন্ত্রী হলেন রেনজি

ইতালির মধ্য বামপন্থী নেতা মাত্তিও রেনজি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রয়টার্স

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 01:38 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

বিদায়ী প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার বিরুদ্ধে অর্থনৈতিক সংস্কারে ধীরগতির অভিযোগ এনে তাকে চাপ প্রয়োগ করে সরিয়ে শনিবার প্রধানমন্ত্রীর আসনে বসেন ৩৯ বছর বয়সী এই নেতা।

এদিকে নতুন প্রধানমন্ত্রী রেনজি ১৬ সদস্যের একটি মস্ত্রিসভার নামও ঘোষণা করেছেন, যাদের সবার বয়স গড়ে ৪৮ বছরের কম।

অপেক্ষাকৃত নবীন ওই মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী। মন্ত্রিসভায় বেশ কিছু টেকনোক্র্যাট মন্ত্রীও রয়েছেন।

গত ডিসেম্বরে ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতৃত্বে আসেন রেনজি। তার দলের চাপের মুখেই গত সপ্তাহে এনরিকো লাত্তা কয়েকটি অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে পদত্যাগ করেন।

তবে রেনজির নতুন মন্ত্রিসভার জন্যও বিভিন্ন পদক্ষেপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মাসের কর্মপরিকল্পনা ঠিক করেছেন রেনজি। তার মধ্যে ইতালিতে আরো স্থিতিশীল সরকার পদ্ধতি চালুর লক্ষ্যে নির্বাচন পদ্ধতি ও সংবিধান সংস্কার, শ্রমিক ও কর ব্যবস্থাপনার সংস্কারসহ কিছু বিষয় রয়েছে।