২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতা ছাড়ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট’

বিরোধী দলের বিক্ষোভ ও দাবির মুখে অবশেষে ক্ষমতা ছাড়তে সম্মত হয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 02:11 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

ইউক্রেইনে আগাম নির্বাচন ঘোষণা

পাশাপাশি রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে দুইদিনের সহিংসতায় ৭৭ জন নিহত হওয়ার পর সরকার ও বিরোধীদলের মধ্যে শান্তিচুক্তির মাধ্যমে দেশটিতে আপাত স্থিতিশীলতা ফিরে এসেছে।শুক্রবার ইউরোপীয় ইউনিয়নপন্থি বিরোধীদলের অনেক দাবি মেনে নেয়ার পর শান্তিচুক্তিটি সই হয়।চুক্তি অনুযায়ী দেশটির রাশিয়াপন্থি প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতা ছেড়ে আগাম নির্বাচন ও একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে সম্মত হয়েছেন।অপরদিকে আইন পরিবর্তনের পক্ষে পার্লামেন্টের সমর্থন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের প্রতিপক্ষ কারাবন্দী বিরোধীদলীয় নেতা ইয়ুলিয়া তেমোশেঙ্কোর মুক্তির পথও প্রশস্ত করেছে।শান্তিচুক্তি সই করার পর শুক্রবার রাতে বিরোধীদলীয় নেতারা কিয়েভের স্বাধীনতা চত্বরের একটি মঞ্চ থেকে শান্তিপূর্ণ সমাবেশে ভাষণ দেন।এরআগে ৪৮ ঘন্টা ধরেই এই স্থানটি পুলিশ ও সরকারবিরোধী প্রতিবাদকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আগুনে নরকে পরিণত হয়েছিল।চত্বরটির জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলা হলেও সমাবেশে উপস্থিত বিক্ষোভকারীরা নিহত সঙ্গীদের লাশ সমানে নিয়ে ক্ষুব্ধভাবে দাঁড়িয়েছিল এবং প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে করমর্দন করার কারণে বিরোধী দলের নেতাদের নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছিল।শান্তিচুক্তি সইয়ের পর স্বাধীনতা চত্বরের আশপাশের গাড়িগুলো হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ শুরু করে, আতশবাজি পোড়ানো হয়।তবে ইয়ানুকোভিচ পদত্যাগ না করায় এবং তার অঙ্গীকারভঙ্গের অতীত নজির থাকায় অনেক আন্দোলনকারীই চুক্তি বাস্তবায়নের বিষয়ে সন্দিহান ছিলেন।চুক্তি স্ইয়ের আগে এক ঘোষণায় ইয়ানুকোভিচ বলেন, “ইউক্রেইনে শান্তি ফিরিয়ে আনার জন্যে এমন কোনো পদক্ষেপ নেই যা আমরা গ্রহণ করিনি। আমি ঘোষণা করছি, আমি আগাম নির্বাচনের আয়োজন শুরু করছি।”ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা এই শান্তিচুক্তির ব্যাপারে মধ্যস্থতা করেন। মূলত তাদের তৈরি করা পরিকল্পনাই ইউক্রেইনের সরকার ও বিরোধীপক্ষ অনুমোদন করে।চু্ক্তিতে সাক্ষী হিসেবে স্ই করেছেন এসব দেশগুলোর মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রীরা।এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন ইইউ ও যুক্তরাষ্ট্রের নেতারা। তবে রাশিয়া সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।২০১৩ সালের নভেম্বরে ইইউ’র সঙ্গে পূর্ব পরিকল্পিত বাণিজ্য চুক্তি বাতিল করে ইয়ানুকোভিচ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেন। এতে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা গত দুদিন ধরে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।দুদিনের এই সহিংসতায় ৭৭ জন নিহত হওয়ার পর শান্তিচুক্তি হওয়ার পর দেশটির পরিস্থিতি শান্ত হয়ে আসে।