২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ত্রাণ প্রশ্নে জাতিসংঘে ভোট শুক্রবার

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহের প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার ভোট অনুষ্ঠান করতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 10:12 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

তবে চীন ও রাশিয়া পশ্চিমা ও আরব বিশ্ব সমর্থিত খসড়া প্রস্তাবনার এ ভোটে সমর্থন দেবে নাকি ভেটো দেবে তা পরিষ্কার নয়।অস্ট্রিলিয়া, জর্ডান এবং লুক্সেমবার্গ বুধবার খসড়া চূড়ান্ত করেছে। এ খসড়া প্রস্তাবে সীমান্তের এপার-ওপারে ত্রাণ প্রবেশ করতে দেয়া, ব্যারেল বোমাসহ গোলা ও বিমান থেকে বোমা হামলা বন্ধ করার দাবি আছে এবং শর্ত মানা না হলে ‘বাড়তি পদক্ষেপ’ নেয়ার হুমকিও দেয়া হয়েছে।প্রায় দু’সপ্তাহের আলোচনায় এ বিষয়গুলোই ছিল মূল বিষয়। ভেটো ক্ষমতাসম্পন্ন রাশিয়া এবং চীন এ প্রস্তাবে সায় দেবে নাকি প্রস্তাবটি আটকে দেবে তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা।