২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-তালেবান আলোচনা ভেঙে পড়েছে

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙে পড়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। জঙ্গিরা আধাসামরিক বাহিনীর ২৩ সেনাকে হত্যা করার পর আলোচনা ভেঙে পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 08:45 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

আদিবাসী অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের বদলা নিতে ওই সেনা সদস্যদেরকে হত্যা করা হয়।পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত মোহমান্দের তালেবান গোষ্ঠীর মুখপাত্র বলেন, পাকিস্তানে সেনাবাহিনীর হাতে তালেবান যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ হিসেবে আটক ওই সেনা সদস্যদের হত্যা করা হয়েছে।পাকিস্তান সরকার নীতিতে পরিবর্তন না করলে আগামীতে এ ধরণের আরো ঘটনা ঘটবে এবং তালেবানরা আরো কঠোর হবে বলে হুঁশিয়ার করে একটি ভিডিও বার্তাও দেয় তালেবান।তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেয়া সরকারপক্ষের আলোচক ইরফান সিদ্দিকি এক বিবৃতিতে বলেছেন, “আমরা সঠিক পথে এগুতে পারছি না। এটি দুঃখজনক”।সোমবার তালেবান প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পনামাফিক বৈঠকে বসার কোনো ফায়দা নেই বলেও মন্তব্য করেন তিনি।ওদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ২৩ সেনা সদস্য হত্যার ঘটনাকে অত্যন্ত ঘৃণ্য পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছেন। এ ধরনের পদক্ষেপ চলমান শান্তি আলোচনায় চরম নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি হুঁশিয়ার করেন।