২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাওয়ে ধান চাষীরা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার অস্থায়ী দপ্তর ঘেরাও করেছে শত শত পাওনাদার ধান চাষী। অবরুদ্ধ প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করে কথা না বললে প্রধানমন্ত্রীর দপ্তর তছনছ করার হুমকি দিয়েছে তারা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 03:04 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

বিরোধীদলের চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সোমবার সকালে এ ঘটনা ঘটে।কৃষকদের এই আন্দোলনে কারণ হল, সরকারি ধান ক্রয় কর্মসূচিতে ধান বিক্রি করে পাওনা অর্থ না পাওয়া। মূলত ইংলাকের এ্রই ধান ক্রয় কর্মসূচিই তার পুয়া থাই পার্টিকে বিপুল ভোটে নির্বাচিত হতে সাহায্য করেছিল। কিন্তু নিজেদের পাওনা না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা এখন প্রধানমন্ত্রীর অস্থায়ী দপ্তর ঘেরাও করেছেন।এর আগে থেকেই প্রধানমন্ত্রীর নিয়মিত দপ্তর ঘেরাও করে রেখেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। তাই জানুয়ারি থেকে উত্তর ব্যাংককে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিতরে স্থাপিত এই অস্থায়ী দপ্তরেই বসছেন প্রধানমন্ত্রী। সরকারবিরোধী আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগ চান।কিন্তু আন্দোলনকারী কৃষকরা সরকারবিরোধী আন্দোলনকারীদের থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল।টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, কৃষকরা প্রধানমন্ত্রী দপ্তরের বাইরের কয়েক স্তরের তারের বেড়া টপকানোর চেষ্টা করছে এবং প্রতিরক্ষা দপ্তরের বাইরের রাস্তায় সড়ক অবরোধ স্থাপনের চেষ্টা করছে। তারা দাঙ্গা পুলিশের একটি লাইনকে পেছন দিকে ঠেলে দিচ্ছে, তবে পুলিশ তাদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে যাচ্ছে।প্রতিবাদরত এক কৃষক বলেন, “প্রধানমন্ত্রী অনেক ধনী, কিন্তু আমরা ধনী না। আমরা আমাদের সন্তানদের খাওয়াবো কী করে? আমি চাই তিনি আমাদের কথা ভাবুন।”“কৃষকরা কঠিন মানুষ। এমনিতে তারা তেমন কথা বলেনা, কিন্তু তারা তাদের সীমায় পৌঁছে গেছে,” বলেন তিনি।অপরদিকে বিরোধীদলের সহযোগী ছাত্র সংগঠনের সদস্যরা এইদিনও যথারীতি সরকারি অফিস পাড়া অবরোধ করে রেখেছিল।