২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩শ’ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড

২০১৩ সাল থেকে থাইল্যান্ড ১৩০০ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 02:52 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানান, ওই শরণার্থীরা থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে বন্দি ছিল এবং গত বছর তাদের ফেরত পাঠানো হয়।২০১৩ সালের ঘটনা হলেও সম্প্রতি খবরটি প্রকাশ পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।বিভিন্ন মানবাধিকার সংগঠন থাইল্যান্ডের এই কাজের কড়া সমালোচনা করে বলেছে, ওই সব রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে বিচারের মুখোমুখি হতে হয়েছে।জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক বছরে কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে পালিয়েছেন।এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গাটি হয় দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে। সেখানে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।মানবাধিকার সংগঠনগুলো জানায়, ওই দাঙ্গায় কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং তাদের অনেকে এখনো বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে।মিয়ানমার ও তাদের প্রতিবেশী বাংলাদেশ উভয় সরকারই রোহিঙ্গাদের তাদের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকার করেছে।মিয়ানমার থেকে এরই মধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকার এর বেশি আর আশ্রয় দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।থাইল্যান্ড পুলিশের লেফটেনেন্ট জেনারেল ফার্নু কের্দলার্ফুন এপিকে বলেন, “তারা স্বেচ্ছায় থাইল্যান্ড ছেড়েছে। আমরা একবারে একশ’ থেকে দুশ’ লোককে ফেরত পাঠিয়েছি।““তারা বলেছে তারা থাইল্যান্ডে তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। এই কারণে তারা মিয়ানমারে ফিরে যেতে চেয়েছে।“তবে থাইল্যান্ড কর্তৃপক্ষ নিজেদের পক্ষে যতই সাফাই দিক না কেন, তাদের এই কর্মকাণ্ড মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর নিন্দার মুখে পড়েছে।হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, “থাইল্যান্ড থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে তাতে আন্তর্জাতিক শরণার্থী আইন ভীষণভাবে লঙ্ঘিত হয়েছে। আইন অনুযায়ী যেসব শরণার্থী ও আশ্রয়প্রার্থী নিজ দেশে ফেরত গেলে বিপদগ্রস্ত বা নিপীড়নের শিকার হয় হবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ।“