যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষার ঝড়ে ২২ জনের মৃত্যু
তুষারঝড়ের দ্বিতীয় দফা আঘাতে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চল।
অপরদিকে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় বিনিদ্র রাত পার করছে।বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন গর্ভবতী নারীসহ ঝড়ের কারণে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।প্রায় ৫ লাখ ৫০ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে ও শুক্রবার পর্যন্ত এক হাজার বিমানযাত্রা বাতিল করা হয়েছে।এটি যুক্তরাষ্ট্রের শীতাক্রান্ত পূর্বাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড়ের দ্বিতীয় আঘাত।চলতি মাসের প্রথম দিকে রাজধানী ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, বোস্টন, শিকাগো, নিউইয়র্ক ও সেন্ট লুইসে স্বাভাবিকের তুলনায় তিনগুণ তুষারপাত হয়।তুষার ঝড়ের কবলে পড়ে ওয়াশিংটন ডিসি অঞ্চল ১৫ ইঞ্চি ও নিউইয়র্ক শহর ৮ ইঞ্চি তুষারের নিচে চাপা পড়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরো তুষারপাত হয়ে এর ওপরে আরো ১২ ইঞ্চির মতো তুষার জমা হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
অপরদিকে কনেটিকাট ও ম্যাসাচুসেটসসেও প্রবল তুষারপাত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে সপ্তাহ শেষে আবহাওয়া শান্ত হয়ে আসবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর।বৃহস্পতিবার এনডব্লিউএস’র দাপ্তরিক পূর্বাভাসে বলা হয়, “আজ সারারাত ধরে ব্যাপক তুষারপাত অব্যাহত থাকবে। তবে শুক্রবার সকাল থেকে দক্ষিণ থেকে উত্তরের অভিমুখে তুষারপাত কমতে শুরু করবে।”প্রবীণ যু্ক্তরাষ্ট্রবাসীদের অনেকেই জানিয়েছেন, তাদের জীবনকালে আবহাওয়ার এমন পাগলামী আর কখনোই দেখেননি।
