২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইতালিয়ান নাবিকদের মৃত্যুদণ্ড নয়’

দুই ভারতীয় জেলেকে হত্যার দায়ে অভিযুক্ত ইতালির দুই নাবিককে মৃত্যুদণ্ড দেয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2014, 01:47 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

অ্যাটর্নি জেনারেল গোলাম ই. বাহানভাতি শুক্রবার এ তথ্য জানান।বাহানভাতি রয়টার্সকে বলেন, আইন অনুযায়ী ওই দুই নাবিকের বিচার হবে। তবে তাদের সম্ভাব্য শাস্তি মৃত্যুদণ্ড নয় বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।একটি কার্গো জাহাজের নিরাপত্তা প্রদানকারী সেনাসদস্যদের দলে ছিলেন ওই দুই নাবিক।আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই দুই নাবিক বলেন, তারা ওই দুই জেলেকে ভুল করে জলদস্যু ভেবেছিলেন এবং তাদের সতর্ক করার জন্য পানির মধ্যে গুলি চালিয়েছিলেন।২০১২ সালের ফেব্রুয়ারিতে কেরালা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।অভিযুক্ত মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোনে কাউকে হত্যার উদ্দেশ্যে গুলি বা জেলে নৌকায় সরাসরি গুলি চালানোর কথা অস্বীকার করেন। বর্তমানে তারা জামিনে রয়েছেন। কিন্তু ভারত ছাড়ার অনুমতি তাদের নেই।২০১৩ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি ভারতে হবে বলে আদেশ জারি করে। তবে মামলার চার্জশিট এখনো জমা দেয়া হয়নি। অভিযুক্ত দুই নাবিকের বিচার ঠিক কোন আইনের অধীনে হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।তাদের বিচার সামুদ্রিক নিরাপত্তা আইন, জলদস্যুবিরোধী আইন, সন্ত্রাসবিরোধী আইন নাকি সাধারণ হত্যাকাণ্ড আইনে হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য গত সোমবার সুপ্রিম কোর্ট ভারত সরকারকে চাপ দেয়।

দুই নাবিককে বিচারের আওতায় আনতে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি লাগবে। কারণ সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যদিও এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।এদিকে আসামীপক্ষের আইনজীবী বিপ্লব শর্মা বলেন, “এখনো সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা সন্ত্রাসী। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।“গত সপ্তাহে ইতালির প্রেসিডেন্ট জর্জ নাপোলিতানো এই মামলায় ভারতের হস্তক্ষেপকে ‘পরষ্পরবিরোধী ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেন।আর প্রধানমন্ত্রী এনরিক লেত্তা বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন। ইইউ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার বিরোধী এবং তারা এজন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে।